লেডি বাটন্





আট হাজার স্নায়ু 
মুখ থুবড়ে এসে ডানা ঝাঁপটায়

( ১/৪ হিমশৈল = মটরশুঁটি) 

উত্তাল উন্মাদনা আছড়ে পরে
 ভূমধ্যসাগরে

আমি মঙ্গোলীয় পুরুষ হই
আর তুমি শুক্রীয় নারী

যুদ্ধ নয় আনন্দময় অ্যানড্রোজিনি!

আস্তে আস্তে গভীর আপন হবার চেষ্টায়
বর্ণমালার জিহ্বাফলক 

অথবা তোমার সঙ্গী শাদা বেড়াল 
কিংবা কাকাতুয়া
অঙ্গুলিলেহনে বদলে যাওয়া পরিবেশ

তুমি মারিয়া বোনাপার্টা হতে গেলে না
আষ্টেপৃষ্টে বেঁধে রাখলে সমস্ত সুখ
জন্মপথের এক ইঞ্চি দূরে বা কাছে
               ______________

©সৌরভ বর্ধন

Comments

Popular posts from this blog

ঘোটকী পুরাণ কাহীনি

বনচাঁড়ালের রিপোর্ট : পজিশন 69