প্রাগৈতিহাসিক
মধ্যরাত্রির মৃত্যুর পর খসে পড়লো শরীরের শেষ সুতোটুকু - কেমন আধুনিক অসভ্য দেখাচ্ছে আমায়! এক চূড়া থেকে আরেক চূড়ায় ক্রমশ হারিয়ে যাচ্ছি আমি - গাছপালার রং বদলে যাচ্ছে........ আমি মেয়েদের চোখের জল কামড়ে কামড়ে খাচ্ছি, আগুন জ্বালাতে ভুলে গেছি তাই কাঁচা! এটা গহন অরণ্য এটা আধুনিক গুহা (এখানে বসে কবিতা লেখা যায় না।) উলঙ্গ রাত্রি ক্রমশ ভরে যাচ্ছে বুকের ভেতর! এক লোক থেকে আরেক লোকে গুড়িয়ে যাচ্ছি আমি, আমার খেয়াল আমার অনুভূতি আকাশে বিদ্যুতের ঝলকানি আর সীমার বাইরে অসীম অন্ধকার! চোখ টেনে টেনে তবু লিখছি চুম্বনরত দুটি জীবানুর অন্তরঙ্গতা হায়ারোগ্লিফি...