চরৈবেতি
নিতান্ত সাধারণ আপেলগুলোকে মাটির দিকে ঠেলে ভবঘুরে কোশ চেয়ারে বসে কাটিয়ে দেয় প্রোটোপ্লাজম জলের মধ্যে প্যারামোসিয়াম গ্যাজেলি-হরিণ টিকটিকি দেয়ালের ছায়ায় পড়ন্ত হয়ে ওঠে গাছের জীবনচরিত - গাছ মাত্রেই দৌড়াতে নারাজ। থেমে যাওয়া = মৃত্যু (?) আপেল উঠে আসে গাছের দিকে আরেকটু গেলেই ০তা বাস্তব ≠ সত্য স্থিরতা ≠ গাছ জাড্যতা ≠ সভ্যতা রাতের আকাশে { নক্ষত্রখচিত + মেঘাচ্ছাদিত } প্যারোলে মুক্ত যে ঘুড়িটাকে আমি উড়তে দেখেছি তার কাপকাঠিতে অতসী মেঘ জড়িয়ে আছে। আমি হাত বাড়ালেই বৃষ্টি...তবু নিশপিশে ভিড় ঠেলেগুঁজে নতুন পায়ের সিলিয়া/সিটি হেঁকে ওঠে বাস কন্ডাকটর ঘামাচি হাতে ...