বেবি ডল





ফুলটির পেশা কী? 
কেউ জানতে চায়নি আজ পর্যন্ত। নির্দিষ্ট সাকিন যে আছে তাও তো বলা যাবে না। প্রকৃতিবিজ্ঞানী কেউ হয়তো অনেকটা বলতে পারবে তবু সবটা না। কিন্তু ফুলটি যে সত্যিই বেবি, তা তো নয়, বেবিরও বেবি হয়, যদিও আমাদের এখানে বেবি বলতে একজন হিজড়ের কথাই সকলে জানে যে জুয়া খেলে প্রচুর টাকা নষ্ট করেছিল এবং থানা-পুলিশও বিস্তর হয়েছিল। আবার, ফুলটিকে যে জোড় করে 'ডল' বলছি অর্থাৎ তার ওপরে 'জড় সত্তা' আরোপ করছি তা তো মানবতা এবং গাছবতা বিরোধী। গাছের সাথে আমরা এমনই করি, গাছ আমাদের অর্থের জোগান! যাক গে,  এবার আসল যে কথা বলার তা হলো - বেবি আর ডল - এই দুটো শব্দকে যখন পাশাপাশি রাখা হয় তখন যার কথা সর্বাগ্রে মনে আসে তিনি হলেন সানি লিওন, যদিও 'সিয়েরা লিওন' নামে একটি ছোট্ট সুন্দর দেশ আছে তাকে আমরা 'বেবি ডল' বলি না, কেন? তার কারণও অজানা। এবার, এই যে চারজনের কথা বললাম, এদের মধ্যে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শান্ত, সহজে বশ্যতা স্বীকারকারী হলো ফুলটি, কারণ সে কিছু ডিমান্ড করে না বা তার থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তাই ফুলটির পেশা সমন্ধে আমাদের কোনো মাথাব্যথাও নেই। কিন্তু সানি লিওন? তাঁর সৌন্দর্যের সঙ্গে ফুলটির তুলনা কি আনা চলে? তাঁর মতো কি উত্তেজক ফুলটি? নয় তো, তবুও তুলনা যখন শুধু নামের খাতিরেই আসছে তখন বলে রাখি : এরা দুজনেই যেহেতু তাদের সৌন্দর্যের জন্যই পরিচিত, অন্তত মানুষ নামক প্রাণীটির সাপেক্ষে, সেহেতু সানিকে মেয়ে হিসেবে না দেখে সুন্দরী হিসেবে দেখি আর ফুলটিকে চক্ষু শীতলতার জন্য। অর্থাৎ দুজনেরই অতীত এখানে ধর্তব্যের মধ্যেই আসে না (ফুলের অতীত বলে কিছু হয় কি!), বর্তমানও আর ভবিষ্যতও একই দলে। শুধু চিরকালীন সৌন্দর্যই এখানে বিষয়। তাহলে বেবি হিজড়ে যে সৌন্দর্য টাকায় দেখেছিল তা কি চিরকালীন নয়? বুকে হাত রেখে কোনো মানুষ কি সে কথা বলতে পারবে? অথবা তাঁর হাতে ঢোলের যে সৌন্দর্য কিংবা বাচ্চা নাচানোর যে কুশলতা দেখি তা কি চিরকালীন নয়? চিরকালীন নয় কি সিয়েরা লিওনে বাংলা ভাষার স্বীকৃতি? (?) -- আসলে, এদের কোনোটাই চিরন্তন নয় চিরকালীন নয়, শাশ্বত তো তাই যা শ্বাসের সাথে সম্পর্কিত নয়। নিঃশ্বাসের পরও যা সুন্দর তাই সুন্দর! কিন্তু আমাদের জীবন প্রশ্বাসের পর আর নিঃশ্বাসের আগে পর্যন্ত সীমাবদ্ধ, তাই তো একটি অনাথ শিশুকে দত্তক নিতে সানি বেবিও পারে, হিজড়ে বেবিও পারে, আর ডল বেবি পারে আমাদের মনকে দত্তক নিতে। কিন্তু অনিমা কি এতটা পারবে? এটা নিয়ে ফেসবুকে এতো ভাট বকলে, রাগ সামলাতে পারবে? না করলেই ভালো, তবু, রাগ করা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক হলেই কি বিশ্বাস দৃঢ় হয়! কী জানি! আমি তো কিছুই জানি না। সুতারাং

২৪.০৪.২০১৯
©সৌরভ বর্ধন

Comments

Popular posts from this blog

লেডি বাটন্

ঘোটকী পুরাণ কাহীনি

বনচাঁড়ালের রিপোর্ট : পজিশন 69