ঘোটকী পুরাণ কাহীনি
সাগর থেকে ফেরা অসহ্য নীল
গুমরে থাকে ফুলের ভেতর
কোয়ান্টাম তথ্যের তারে তামসিক স্বর
ভেসে আসে
(২)
যদি তারে নাই চিনি গো (সেকি)
কার্বাইড দিয়ে পাকানো রোদ
আরো নগ্নবীজ (?)
(৩)
সাঁজোয়া হামলায় বক্তৃতা সেরে
নদীর জল উপত্যকায়
ছিনি মিনি, মিনি ছিনি
ছলাৎছল্
(৪)
ঘাড় তুলে ধরো বহুতল, ফেরীঘাট
ফোঁটা জল সঞ্চিত হও বুকে
(৫)
হৃদয় চিল হৃদয়ে শকুন
উপধমনীর আশকারাদান
সমুদ্র বেয়ে আরোহণ ছবিতায়
(৬)
বালামচি খুলে রাখি এবার
বেগুনী চেটে দেখি সফেন জুটেছে কোমরে
বন্ধু মাটি , বন্ধু ঘাস
(৭)
একটু তন্দ্রা মতন ভয় নেমে আসে
খুরে অনূদিত হয় সন্ধেবেলা
ছন্দ রূপ রীতি স্তিমিত হচ্ছে ক্রমশ
(৮)
আরো নটিক্যাল বিস্তৃতি
আরো ঝাউবন পৃষ্টতা উজানে
ভেঙে পড়ে দুই হাঁটু
(৯)
ব্যাস! থেমে যাও হ্রেষা
নিস্তব্ধ টগবগ নীল বালি মুখে
ভেঙে পড়ো হঠাৎ
আস্তে আস্তে
আস্তে
____________________________________
©সৌরভ বর্ধন

Comments
Post a Comment