রিরংসা
মাখা রোদ জানে কীভাবে লোমকূপে
ফুটন্ত ঘাম জন্ম নেয়। রঙের প্যালেট
কারো অপেক্ষা বোঝে না, বোঝে রঙিন চোখ।
কাটা হোক বা নাহোক পৌরুষ চিনে রাখা।
যে আলো মাসিক ব্যথার উচাটন, হিসি পেলে
বিজুরীর মতো তাতে সবটুকু আঁধার নামে।
- ওটুকুই দরকারী। হিংস্র দেয়াল থেকে
নিহিত পাতালের কোলে শ্রাবন আসে কেন
তা জানার জন্য বিছানায় নামতে হয় না;
মাটির শাড়ি খুঁড়ে দিলেই সওব দিনের রোদ
হয়ে যায়। তখন চিকন খোলা পিঠের ছায়াই
দিতে পারে চুমুর আস্বাদ -- সর্বংসহা ত্বক!
আর তবে এগিও না। - মাংসের গন্ধে
আমার গা গুলায়; বমি পায় শিশ্নের.......
©সৌরভ বর্ধন

Comments
Post a Comment